হোম / জাতীয় / রোববার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ত...
জাতীয়

রোববার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
০৭ আগস্ট, ২০২৬ | ০৬:০২ পূর্বাহ্ন
১০১ বার পঠিত
ফন্ট:
এক দিনের সংক্ষিপ্ত সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক দিনের সংক্ষিপ্ত সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নগরীতে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন নির্মিত ঘর ও পুনর্বাসন সহায়তা হস্তান্তর করবেন। সফরে ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এরপর তিনি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন। দিনশেষে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে একই রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে উত্তর চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, সরকারপ্রধানকে বরণে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী জানান, সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কজুড়ে শতাধিক তোরণ নির্মাণের পাশাপাশি সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+