হোম / জাতীয় / সারাদেশে বোমা হামলার হুমকির খবর নিছক গুজব: পু...
জাতীয়

সারাদেশে বোমা হামলার হুমকির খবর নিছক গুজব: পুলিশ সদর দপ্তর

ডেস্ক রিপোর্ট
০৭ আগস্ট, ২০২৬ | ১০:০৯ অপরাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
গোপন সংবাদের ভিত্তিতে দেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সর্বোচ্চ সতর্কতা বা 'হাই অ্যালার্ট' জারি করা হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে দেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সর্বোচ্চ সতর্কতা বা 'হাই অ্যালার্ট' জারি করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্যটি সম্পূর্ণ ভুল ও গুজব বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এর আগে শুক্রবার গভীর রাতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে একটি খুদে বার্তা পাঠানোর খবর ছড়িয়ে পড়ে। ওই বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সারাদেশে বোমা হামলার আশঙ্কার কথা জানা গেছে। ফলে জেলাপর্যায়ে রাত্রিকালীন চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করেন। তিনি স্পষ্ট জানান, বোমা হামলার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি নিছক একটি গুজব। সর্বসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+