পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রপ্তানির আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির সরকার। গতকাল শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ হাইকমিশন (ইসলামাবাদ), উপ-হাইকমিশন (করাচি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবচ্ছিন্ন যোগাযোগ ও দীর্ঘ প্রচেষ্টার ফলেই এই সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানানো হয়।
পাকিস্তানে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফল রপ্তানির পথ সুগম হওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলমূল আমদানি-রপ্তানিসহ সামগ্রিক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হলো।

আপনার মতামত দিন