হোম / রাজনীতি / জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার...
রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের

ডেস্ক রিপোর্ট
০৮ আগস্ট, ২০২৬ | ১২:০৩ পূর্বাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের। জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৮ আগস্ট) সকালে দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। পরিদর্শনকালে নাহিদ ইসলাম জুলাই জাদুঘরকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুত প্রয়োজনীয় আইন প্রণয়নের জোর দাবি জানান।

তিনি বলেন, “জাদুঘরটি সঠিকভাবে পরিচালনার জন্য অন্তত ২০০ জন বলবল প্রয়োজন। কিন্তু বর্তমানে এটি মাত্র ১২-১৫ জন স্বেচ্ছাসেবক দিয়ে পরিচালিত হচ্ছে, যা প্রশাসনিক ও নিরাপত্তাগত দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

”গণভবন সংলগ্ন এই স্থানটি সম্পর্কে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে দেশীয় ও বৈদেশিক স্বৈরাচারের নির্মমতা ও ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। ফলে এককভাবে দেশের অভ্যন্তরের চিত্র নয়, তৎকালীন সময়ে বৈদেশিক শক্তিগুলোর প্রভাবের ইতিহাসও এখানে সঠিকভাবে তুলে ধরা উচিত।”বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিগত অন্তর্বর্তী সরকারের মেয়াতেই এটি খোলার পূর্ণ উপযোগী ছিল। অথচ বর্তমান সরকার এটি খুলতে প্রায় ৫ মাস সময় নিল।”

জাদুঘরের পরিবর্তনের বিষয়ে উষ্মা প্রকাশ করে তিনি দাবি করেন, “এখানে সীমান্ত হত্যা ও শহীদ ফেলানির কিছু স্মৃতিচিহ্ন সরানো হয়েছে এবং একটি নির্দিষ্ট দলের নির্যাতনের ইতিহাস বাড়িয়ে বিষয়টিকে দলীয়করণ করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

”নাহিদ ইসলাম আরও যোগ করেন, গণ-অভ্যুত্থান ছিল একটি জাতীয় প্রতিরোধ। তাই এটি যেন কোনো নির্দিষ্ট দলের প্রচার কেন্দ্র না হয়ে ওঠে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে ঢাকার বাইরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবদানের স্মৃতিচিহ্ন যুক্ত করে পুরো জাদুঘরকে শৈল্পিক ও বস্তুনিষ্ঠভাবে পুনর্গঠন করতে সরকারের প্রতি তাগিদ দেন তিনি।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+