হোম / জাতীয় / ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: চিকিৎসক সমাবে...
জাতীয়

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট, ২০২৬ | ১২:১৭ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এই সমাবেশের উদ্বোধন করা হয়। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। একই সময়ে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে দেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও চিকিৎসকবৃন্দ।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+