হোম / জাতীয় / হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি শত...
জাতীয়

হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি শত শত রোগী

ডেস্ক রিপোর্ট
০৮ আগস্ট, ২০২৬ | ০৫:১৬ পূর্বাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত ও এর বিভিন্ন উপসর্গ দেখা গেছে আরও ৭৬৬ শিশুর শরীরে। আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম নিশ্চিত হওয়ার পর দুজন এবং এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৯ শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ জন। ফলে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে সর্বমোট ৮৬৭ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ শিশুর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে এবং উপসর্গ দেখা গেছে ৬৭৭ জনের। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে ৬২২ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ জন।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনে, যার মধ্যে ১৭ হাজার ৪০ জনের শরীরে চিকিৎসাগতভাবে হাম নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়, যাদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ২০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+