হোম / রাজনীতি / জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘জুলাই...
রাজনীতি

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘জুলাই’ শেষ হয়নি: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
০৮ আগস্ট, ২০২৬ | ০৫:৪১ পূর্বাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জনগণের মৌলিক অধিকার ও জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার শতভাগ নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই জুলাইয়ের সার্থক পরিসমাপ্তি ঘটবে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক চিত্রপ্রদর্শনী পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে এ দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা রাজপথে নেমে এক অভাবনীয় জাগরণ তৈরি করে। রংপুরের আবু সাঈদসহ শত শত শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি দাবি করেন, সরকার পতনের শেষ মুহূর্ত ৫ আগস্ট আশুলিয়ায় মানুষকে ট্রাকে ফেলে আগুন দেওয়াসহ ক্ষমতা আঁকড়ে রাখতে নানা নৃশংসতা চালানো হয়েছিল।

অন্তর্বর্তী সরকার ও জাতীয় সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সাময়িক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তাঁদের অনেক উপদেষ্টা সম্পূর্ণ নিরপেক্ষতার পরিচয় দিতে পারেননি। জাতীয় সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও নির্বাচন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে নির্দলীয় কমিশনের মাধ্যমে পরিচালনা করা জরুরি। তবে সংসদে উত্থাপিত বিভিন্ন দাবির সঠিক প্রতিকার পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন করে পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তি ও দুর্নীতি-দলীয়করণ জনগণ মেনে নেবে না। ফলে জনগণের অধিকার আদায়ে রাজপথের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীর উদ্দেশ্য ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেন, এটি কোনো সরকারের সফলতা বা ব্যর্থতার চিত্র নয়; বরং বিগত কর্তৃত্ববাদী শাসনের ভয়াবহতা, জাতির প্রত্যাশা এবং শহীদদের ত্যাগকে তুলে ধরার একটি প্রচেষ্টা। প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রসঙ্গে তিনি বলেন, ইতিহাসে যার যা অবদান রয়েছে, তার প্রতি তাঁরা সর্বদা শ্রদ্ধাশীল।

সবশেষে তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি আবার জনগণের অধিকার কেড়ে নিতে চায়, তবে অতীতে যেভাবে আত্মত্যাগের মাধ্যমে অধিকার আদায় করা হয়েছিল, সেভাবে নতুন করে লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+