বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এই পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই পদটিতে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট, ২০২৬ পর্যন্ত ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা:
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী।
পদের নাম: অফিস সহায়ক (এমএলএসএস)।
পদসংখ্যা: ১১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
চাকরির ধরন: অস্থায়ী।
কর্মস্থল: রাজশাহী।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২০ অনুযায়ী)।
বয়সসীমা:
২৮ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমির অফিশিয়াল ওয়েবসাইট (https://bpa.police.gov.bd/) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’ বরাবর ডাকযোগে পাঠাতে হবে।
বিশেষ নির্দেশনা:
খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং বাঁ পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে। এছাড়া আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট, ২০২৬।

আপনার মতামত দিন