হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের নীতি ও আচরণ পরিবর্তনের তাগিদ দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তেহরান জানিয়েছে, প্রণালি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের অবস্থান থেকে সরে আসতে হবে।
অনলাইন সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামনে ছয়টি সুনির্দিষ্ট শর্ত তুলে ধরেছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মাদ বাঘের জোলকাদর।
ইরানের দেওয়া ৬টি শর্ত:
১. ইরান এবং দেশটির পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে সব ধরনের হুমকি প্রদর্শন বন্ধ করা।
২. ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করা।
৩. ইরানের বিরুদ্ধে নৌঅবরোধে যুক্ত মার্কিন নৌ ও বিমানবাহিনী পুরোপুরি প্রত্যাহার করা।
৪. সাম্প্রতিক সংঘাতের ফলে সৃষ্ট সার্বিক ক্ষতির জন্য ইরানকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।
৫. ইরানের ওপর আরোপিত সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
৬. যুক্তরাষ্ট্রের কাছে ফ্রিজ বা বাজেয়াপ্ত অবস্থায় থাকা ইরানের সব সম্পদ অবমুক্ত করা।
কাউন্সিল সচিব মোহাম্মাদ বাঘের জোলকাদর স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধ কিংবা আলোচনা—কোনো পরিস্থিতিতেই ইরান এই দাবিগুলো থেকে পিছু হটবে না। এসব শর্ত পুরোপুরি পূরণ করা হলেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

আপনার মতামত দিন