হোম / বিশ্ব / নাইজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ সেনাসহ...
বিশ্ব

নাইজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ সেনাসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট, ২০২৬ | ০৩:২৭ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে দুটি বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১৭জন সেনা সদস্যসহ অন্তত ২২জন নিহত হয়েছেন।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে দুটি বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১৭জন সেনা সদস্যসহ অন্তত ২২জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, মর্মান্তিক এই দুর্ঘটনায় আরও ৩৭ জন গুরুতর আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির মাদাউয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নাইজারের সরকারি বার্তা সংস্থা 'এএনপি' জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস দুটির একটিতে সেনাসদস্যরা ভ্রমণ করছিলেন। মারাত্মক এই সড়ক দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাহেল অঞ্চলের বিশাল এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। নাইজেরিয়ান এজেন্সি ফর রোড সেফটির তথ্য অনুযায়ী, শুধু গত ২০২৫ সালেই নাইজারে সাত হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ১হাজার ২০০জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং ৪হাজার ৪০০জনেরও বেশি মানুষ গুরুতর আহত হন। সড়কে অতিরিক্ত গতিতে যান চালানো, মদ্যপ অবস্থায় চালকের গাড়ি চালানো এবং যানবাহন ও রাস্তার বেহাল দ দশাই এসব মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত।
 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+