হোম / জাতীয় / দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৬ লাখের বেশি: নির...
জাতীয়

দেশে বর্তমান ভোটার ১২ কোটি ৮৬ লাখের বেশি: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট, ২০২৬ | ০৪:৫২ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষ গত ৩১ জুলাই পর্যন্ত তথ্যানুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নতুন করে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন। নির্বাচন আয়োজনের আগে যদি ভোটার হালনাগাদের তারিখ পরিবর্তন করা হয় বা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নেয়, তবে এই তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে যুক্ত হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের নির্বাচনের আচরণবিধিমালার খসড়া গেজেটের জন্য আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট আইন সংশোধনের নথিটিও প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিকতা শুরু প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই বিএনপিপ্রতিনিধি দলের পক্ষে রুহুল কবির রিজভী আহমেদ ও নূরুল ইসলাম মণি উপস্থিত হয়ে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্য কোনো দল বা প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র নেননি।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+