দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বিভাগভিত্তিক হিসাবে—খুলনা বিভাগে সর্বোচ্চ ১৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন ও বরিশাল বিভাগে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৩৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী। এদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার জন।

আপনার মতামত দিন