আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আজ রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন সিনিয়র সদস্য বিষযটি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, আগামী বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দেশের নতুন রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

আপনার মতামত দিন