হোম / শিক্ষা / এসএসসি ও সমমান: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শিক্ষা

এসএসসি ও সমমান: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

ডেস্ক রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অপরদিকে ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর সারা দেশের ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১২টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে ৬৬৯টি প্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী পাস করার গৌরব অর্জন করেছেন।

বিগত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সেবার ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি এবং শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিলেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+