হোম / শিক্ষা / এসএসসি ও সমমান: পাসের হারে এবারও এগিয়ে ছাত্র...
শিক্ষা

এসএসসি ও সমমান: পাসের হারে এবারও এগিয়ে ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট, ২০২৬ | ১০:৫১ অপরাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফলেও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফলেও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এবারের পরীক্ষায় ৬৬.৬৮ শতাংশ ছাত্রী কৃতকার্য হয়েছেন, যেখানে ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ৬৪.০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে ছাত্রী পাসের হার ৬৭.৯১ শতাংশ এবং ছাত্র পাসের হার ৫৯.৭৩ শতাংশ।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় গড় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, যার মধ্যে ছাত্রী ৫৯.৮৯ শতাংশ এবং ছাত্র ৫১.৬৪ শতাংশ। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮.২০ শতাংশ। এখানেও পাসের হারে এগিয়ে ছাত্রীরা; ছাত্রীদের পাসের হার ৬৭.৪৮ শতাংশ এবং ছাত্রদের ৫৫.১৯ শতাংশ।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর সব বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২৪ মে শেষ হয়। লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রীতি থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হলো।

পুনর্নিরীক্ষণের আবেদন:
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+