হোম / জাতীয় / রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: পরর...
জাতীয়

রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট
০৯ আগস্ট, ২০২৬ | ১১:১৪ অপরাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোমবার (১০আগস্ট) এক শোকবার্তায় তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান। একই সঙ্গে এ অপূরণীয় ক্ষতির সময়ে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে বার্তাটিতে উল্লেখ করা হয়, ভয়াবহ এ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান। নিহতদের সঠিক পরিচয় শনাক্তকরণসহ অন্যান্য প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সকল সহায়তার যোগান দিচ্ছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+