হোম / বিশ্ব / বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মোদি আগ...
বিশ্ব

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মোদি আগ্রহী: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ | ০৪:৩৪ পূর্বাহ্ন
৬২ বার পঠিত
ফন্ট:
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত আগ্রহী

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, “দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক ও কূটনৈতিক নানা ইস্যু তৈরি হতে পারে, যা স্বাভাবিক। আলোচনার মাধ্যমেই এ ধরনের সব সমস্যার টেকসই সমাধান সম্ভব, আর এটাই কূটনীতি ও গণতন্ত্রের মূল সৌন্দর্য।”

দুই দেশের ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতাকে পরিবর্তন করা সম্ভব নয়। আমরা পরস্পর পরস্পরের সঙ্গে নানা আশা ও স্বপ্ন ভাগাভাগি করি। আশা করছি, সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”

সমস্যা সমাধানে উভয় পক্ষকেই আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না—এমন কোনো জটিল বিষয় নেই। তাছাড়া বাংলাদেশ ও ভারতের সাধারণ জনগণও পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও শান্তি বজায় থাকুক বলেই প্রত্যাশা করে।

বাংলাদেশে নিজ দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে দীনেশ ত্রিবেদী আবেগপ্লুত হয়ে বলেন, বিগত দুই মাসে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে যে আন্তরিক অভ্যর্থনা, শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন, তা তাঁকে গভীরভাবে অভিভূত করেছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+