হোম / আইন-আদালত / ডিএমপিতে অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর...
আইন-আদালত

ডিএমপিতে অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬ | ০৫:৩৪ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই রদবদল কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, পূর্বের রদবদলে গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনে এবং ট্রাফিক-তেজগাঁওয়ে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে জিয়াউল হক শাহকে পেট্রোল-মোহাম্মদপুরে, রাকিবুল হাসান সাকিবকে পেট্রোল-উত্তরা-পূর্বে এবং মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া পেট্রোল-উত্তরা-পূর্বের সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩ এবং পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগারে বদলি করা হয়।

একই আদেশে জানানো হয়, গত ৬ আগস্ট ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানার বদলি সংক্রান্ত যে পূর্ব আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+