হোম / জাতীয় / দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্...
জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬ | ০৬:২১ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫জনের মৃত্যু হয়েছে। তবে এই নির্দিষ্ট সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাবটি রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৭৮০জন মারা গেছেন হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে এবং বাকি ৯৮জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

উপসর্গ নিয়ে মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ৩৪১জন মারা গেছেন ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, ১২৪জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুর বিভাগে ১৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে মৃতদের সুনির্দিষ্ট বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা না হলেও রোগতত্ত্ববিদদের মতে, হামে যেকোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে, তবে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৭ হাজার ৩১২ জন উপসর্গযুক্ত রোগী শনাক্ত হলেন। একই সময়ে নতুন করে আরও ১৬৩ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে।

হাসপাতালের ভর্তি রেকর্ড অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৩২২ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে ভর্তি হন। এদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+