হোম / জাতীয় / সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে প...
জাতীয়

সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা

ডেস্ক রিপোর্ট
১১ আগস্ট, ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ন
৪৮ বার পঠিত
ফন্ট:
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের পরিবারকে বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সোমবার (১০আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দ্রুত মরদেহ সনাক্তকরণ, সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে মানবিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।  

সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি কতৃর্পক্ষ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বাংলাদেশ দূতাবাস মরদেহ দ্রুত শনাক্তকরণ ও আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। শনাক্তকরণের পর সরকারি ব্যবস্থাপনায় ও নিজ খরচে মরদেহগুলো দেশে এনে সৎকারের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নিহত ১৬ জনের পরিবারের প্রত্যেককে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে।  

ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সার্বক্ষণিক স্বজনদের সাথে যোগাযোগ রাখছে।  

উল্লেখ্য, গত রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে ভেতরে থাকা ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান।  

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+