হোম / শিক্ষা / আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবারে দেশের সব শ...
শিক্ষা

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ডেস্ক রিপোর্ট
১১ আগস্ট, ২০২৬ | ০৫:৩৭ পূর্বাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
পবিত্র ‘আখেরি চাহার সোম্বা’ উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

পবিত্র ‘আখেরি চাহার সোম্বা’ উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ দিন সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহ। তবে এটি কোনো সরকারি সাধারণ ছুটি নয়; বরং দিনটি ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

‘আখেরি চাহার সোম্বা’ একটি আরবি-ফারসি পরিভাষা, যার অর্থ সফর মাসের শেষ বুধবার। ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার (চতুর্থ) এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।

ধর্মীয় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) তীব্র অসুস্থতার পর সাময়িক সুস্থতা বোধ করেছিলেন সফর মাসের শেষ বুধবারে। প্রিয় নবীর (সা.) এই সুস্থতার সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা ভেসেছিল। পরবর্তীতে মহানবী (সা.)-এর সেই সাময়িক আরোগ্য লাভকে স্মরণে রেখে মুসলিম বিশ্বে দিনটি শোকরানা হিসেবে পালনের রীতি গড়ে ওঠে।

এ উপলক্ষে অনেক মুসলিম নফল নামাজ, গোসল, দোয়া ও দান-খয়রাতের মাধ্যমে দিনটি উদযাপন করেন। দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে। তবে এই দিনের নির্দিষ্ট আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভিত্তি নিয়ে ইসলামি চিন্তাবিদ ও আলেমদের মধ্যে নানা মতভেদ রয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+