হোম / জাতীয় / ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাত...
জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৩

ডেস্ক রিপোর্ট
১২ আগস্ট, ২০২৬ | ০৬:১৮ পূর্বাহ্ন
৫৮ বার পঠিত
ফন্ট:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো দুজন যথাক্রমে খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। নতুন করে মৃত্যুর পর ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৭২৩ জন নতুন রোগী ভর্তি হওয়ায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৯ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর জুলাই মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল। একক মাস হিসেবে জুলাইয়ে সর্বোচ্চ ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়, যার আগের মাস জুনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+