হোম / বিশ্ব / কলম্বিয়ায় প্রলয়ঙ্করি ভূমিকম্প: নিহত ২৬৫, নিখো...
বিশ্ব

কলম্বিয়ায় প্রলয়ঙ্করি ভূমিকম্প: নিহত ২৬৫, নিখোঁজ প্রায় ৫০০

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ | ০৩:৩৯ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৬৫ জনে দাঁড়িয়েছে।

কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৬৫জনে দাঁড়িয়েছে। আজ বুধবার (১২আগস্ট) দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এক সংবাদ সম্মেলনে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পের তাণ্ডবে সারা দেশে অন্তত ৩হাজার ৪৯৪জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের (ইউএনজিআরডি) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে ঘরবাড়ি ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৯হাজার ২১৫টি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং আরও ৪৫হাজার ৪৫৭টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপকূলীয় ও অভ্যন্তরীণ এই বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার দেশজুড়ে 'জাতীয় দুর্যোগ পরিস্থিতি' ঘোষণা করেছে। পাশাপাশি নিহতদের স্মরণে সব সরকারি প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত কলম্বিয়ার কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহর থেকে প্রায় ৫কিলোমিটার পূর্বে এবং ভূগর্ভের ১০৭ কিলোমিটার গভীরে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+