হোম / জাতীয় / নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন...
জাতীয়

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
১৪ আগস্ট, ২০২৬ | ১১:৩৫ অপরাহ্ন
৫১ বার পঠিত
ফন্ট:
রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী নবনির্মিত ১৫তলা ভবনটির ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন এবং শান্তি ও উন্নতির প্রতীক বেলুন ও পায়রা উড়ান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ার মাধ্যমে বিশেষায়িত এই হাসপাতালে মোট শয্যাসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ায় স্নায়ুরোগের চিকিৎসায় এত বড় এবং আধুনিক নিউরোসায়েন্সেস হাসপাতাল আর দ্বিতীয়টি নেই।

উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করে। পরবর্তীতে রোগীর অতিরিক্ত চাপের কথা বিবেচনা করে আরও ২০০ শয্যা বাড়ানো হয়েছিল। এবার নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে আরও ৫০০ শয্যা যুক্ত হয়ে হাসপাতালটির শয্যাসংখ্যা দ্বিগুণ হলো।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+