হোম / জাতীয় / হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু: নতুন আক...
জাতীয়

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু: নতুন আক্রান্ত ৭০ জন

ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট, ২০২৬ | ০৩:৩৫ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং ৭২৮ জনের মধ্যে নতুন উপসর্গ দেখা দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৯জন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৩ জন। ফলে এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১৭ হাজার ৮০০ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই সময়কালে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+