বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন সিনিয়র নেতাকে মনোনীত করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন অন্তর্ভুক্ত চার সদস্য হলেন: রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার, মো. ইসমাইল জবিউল্লাহ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা এবং অভিজ্ঞ নেতাদের সুচিন্তিত দিকনির্দেশনা ও সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়াই এই পুনর্গঠনের মূল উদ্দেশ্য। দলের শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নব মনোনীত সদস্যরা তাঁদের দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে দল তথা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আপনার মতামত দিন