হোম / জাতীয় / প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কিশোরগঞ্জ সফরে...
জাতীয়

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কিশোরগঞ্জ সফরে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট, ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ন
৮৪ বার পঠিত
ফন্ট:
সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে জেলা সদরসহ তিনটি উপজেলায় তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সাথে সাক্ষাৎ করবেন।

রবিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর তিনি কটিয়াদী উপজেলায় গিয়ে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

বিকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কর্মসূচিতে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি ভাতা প্রদান করবেন।

সফর শেষে আজ সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এটি তাঁর প্রথম সফর হলেও এর আগে ১৯৯৮ সালে দলীয় সফরে এবং পরবর্তীতে নির্বাচনের পূর্বে ২২ জানুয়ারি ভৈরবে নির্বাচনী জনসভায় তিনি এ জেলায় এসেছিলেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+