হোম / বিশ্ব / কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প: নিহতের সংখ্যা বে...
বিশ্ব

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ২৯৪, নিখোঁজ ৩২০

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ | ১১:০৬ অপরাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে।

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৩ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন এবং এখনও ৩২০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা (ইউএনজিআরডি)-র বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএনজিআরডি জানায়, নিখোঁজদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের জরুরি চিকিৎসা প্রদানের পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে জাতীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জরুরি সেবাদানকারী সংস্থার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+