হোম / জাতীয় / রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল ও অলির মনোনয়নপত্র...
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুল ও অলির মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট, ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ন
৪৯ বার পঠিত
ফন্ট:
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন।

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে তিনটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়ে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। জমাদানকৃত মনোনয়নপত্রগুলোর সঠিকতা ও সংসদ সদস্যদের স্বাক্ষর যাচাই-বাছাই করার কাজে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা। এরপর আগামী ২০আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+