হোম / জাতীয় / রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদে...
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬ | ১২:২৮ পূর্বাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনী কর্তা হিসেবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলটির পক্ষে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+