হোম / জাতীয় / বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অ...
জাতীয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট, ২০২৬ | ০২:০৯ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এ জয় অর্জন করে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এ ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনল বাংলাদেশ।

টাইগার দল ঐতিহাসিক জয় নিশ্চিত করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের পথে সফরে ছিলেন। জয়ের পরপরই তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকেও খেলোয়াড়দের অভিবাদন পৌঁছে দেন তিনি।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে বাংলাদেশের এই সাফল্য দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল, অসামান্য দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এই গৌরবময় জয় সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে সিরিজের পরবর্তী টেস্টেও জয়ের ধারা বজায় রেখে বাংলাদেশ দল এই ঐতিহাসিক অর্জনকে উঁচুতে তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের মাটিতে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকে পরাজিত করে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করল লাল-সবুজের প্রতিনিধিরা।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+