দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যুর পাশাপাশি ১১০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯০৮জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯জন এবং হামের উপসর্গে ৮০৯জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ১৫মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় প্রায় ১৮ হাজার জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে।

আপনার মতামত দিন