হোম / রাজনীতি / সন্ধ্যায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
রাজনীতি

সন্ধ্যায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট, ২০২৬ | ০৪:৪১ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

দলীয় সূত্রে জানা গেছে, জরুরি এই সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+