হোম / জাতীয় / যেকোনো মুহূর্তে নতুন পে-স্কেল ঘোষণা হতে পারে:...
জাতীয়

যেকোনো মুহূর্তে নতুন পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব

ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট, ২০২৬ | ০৪:৫৭ পূর্বাহ্ন
৭০ বার পঠিত
ফন্ট:
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, "পে-স্কেল বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে এবং এ বিষয়ে সরকারের স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এটি বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রক্রিয়াটি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।"

দেশের বর্তমান বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, "বাজারে কিছু সমস্যা বিদ্যমান, তবে তা সমাধানের জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা (প্রোডাকশন চেইন) কিছুটা ব্যাহত হয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।"

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+