হোম / জাতীয় / ঢাকা ও আশপাশে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত
জাতীয়

ঢাকা ও আশপাশে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট
১৬ আগস্ট, ২০২৬ | ১০:৫৪ অপরাহ্ন
৪৭ বার পঠিত
ফন্ট:
রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় ভোরবেলা একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় ভোরবেলা একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.০ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুর এলাকায় সৃষ্টি হয়।

স্বল্পমাত্রার এই ভূ-কম্পনে ঢাকাসহ আশপাশের বাসিন্দারা সাময়িক কম্পন অনুভব করলেও এতে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+