হোম / বিশ্ব / শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিল্লির জন্য নত...
বিশ্ব

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিল্লির জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ: লোয়ি ইনস্টিটিউট

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লির জন্য নতুন কৌশলগত ও কূটনৈতিক চ্যালেঞ্জ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লির জন্য নতুন কৌশলগত ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছে অস্ট্রেলিয়ার গবেষণাপ্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউট। তাদের এক বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে বাংলাদেশে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীনের আঞ্চলিক প্রতিযোগিতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

গত ৫ আগস্ট নয়াদিল্লিতে দেওয়া এক ভিডিও বার্তায় শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানান। তবে লোয়ি ইনস্টিটিউটের মতে, তাঁর এই ঘোষণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি ভারতের ওপরও বড় ধরনের ভূ-রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। নয়াদিল্লি সেই দাবি পূরণ না করায় দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব এখনো বিদ্যমান।

ভারতে শেখ হাসিনার অবস্থান ঢাকা-দিল্লির মধ্যে অবিশ্বাস বাড়াচ্ছ, যার সুযোগে ঢাকা চীনের কাছাকাছি ঝুঁকছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম প্রধান বিদেশ সফর হিসেবে চীনে গিয়ে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বিদ্যমান পরিস্থিতিতে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

নিবন্ধটির চূড়ান্ত মূল্যায়ন অনুযায়ী, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ঢাকার নতুন সরকারের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভারতের জন্য বড় বাধা। বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে ভারত কীভাবে নিজেদের অবস্থান সামাল দেয়, তার ওপরই নির্ভর করছে দুই দেশের সম্পর্কের আগামী দিনগুলো।

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+