হোম / শিক্ষা / এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ...
শিক্ষা

এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬ | ০৩:০১ পূর্বাহ্ন
৮৯ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা আজ সোমবার শেষ হচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা আজ সোমবার শেষ হচ্ছে। এর আগে ফলাফল প্রকাশের পর গত ১১ আগস্ট থেকে শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান। প্রাপ্ত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করছেন।

নির্ধারিত ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে বোর্ড নির্বাচনের পর মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর কাঙ্ক্ষিত বিষয় নির্বাচন করে আবেদন জমা দিতে হবে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

প্রতি পত্রের আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্যই পৃথকভাবে আবেদন করতে হবে।

বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে।

ফি পরিশোধের পূর্বে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে বিষয় পরিবর্তন করা গেলেও ফি জমা দেওয়ার পর কোনো বিষয় বাতিল বা ফি ফেরত পাওয়া যাবে না। তবে একই প্রক্রিয়ায় নতুন বিষয়ে আবেদনের সুযোগ থাকছে।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+