হোম / জাতীয় / অটোরিকশার ব্যাটারি রিচার্জে দৈনিক কত বিদ্যুৎ...
জাতীয়

অটোরিকশার ব্যাটারি রিচার্জে দৈনিক কত বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে?

ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট, ২০২৬ | ০৩:১৫ পূর্বাহ্ন
১০৩ বার পঠিত
ফন্ট:
দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা দ্রুত বাড়ছে।

দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে এ জাতীয় যানবাহনের সংখ্যা ৫০ থেকে ৮০ লাখের মধ্যে। এসব যানবাহনের রিচার্জে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হওয়ায় তা জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

একটি অটোরিকশার ব্যাটারি চার্জ হতে ৮ থেকে ১২ ঘণ্টা সময় লাগে, যেখানে প্রতি চার্জিং সাইকেলে ৭ থেকে ১২ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়।

চালকেরা সাধারণত বিকেল ৫টা থেকে রাত ১১টার মধ্যে (পিক আওয়ার) গাড়ি চার্জে দেন। সিপিডি (CPD)-এর গবেষণামতে, ৬০ লাখ থ্রি-হুইলার দৈনিক প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যা দেশের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ৫ শতাংশ। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতি মতে ৮০ লাখ গাড়িতে চাহিদা ৫৬ হাজার মেগাওয়াট-ঘণ্টা পর্যন্ত হতে পারে।

প্রায় ৯০ শতাংশ অটোরিকশা দেশে তৈরি হলেও মোটর, কন্ট্রোলার ও চার্জারের মতো যন্ত্রাংশ চীন থেকে আমদানিকৃত। এছাড়া বৈধ চার্জিং স্টেশনের পাশাপাশি বিপুল অননুমোদিত পয়েন্ট গড়ে উঠেছে।

বিশেষজ্ঞরা জাতীয় গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎভিত্তিক চার্জিং স্টেশন স্থাপন, উন্নত লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার এবং রুট ও নিবন্ধনের আওতায় আনার জোর পরামর্শ দিয়েছেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+