দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন শিশু।
আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫০ জন শিশু এবং উপসর্গ নিয়ে আক্রান্ত ৯৮১ জন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭৪টি শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গে ৭ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং উপসর্গে ৮১৬ জনসহ মোট ৯১৫ শিশুর মৃত্যু হলো।
১৫মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী ১৭ হাজার ৯৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর দেশের শিশু স্বাস্থ্য রক্ষায় আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সার্বিক টিকাদান পরিস্থিতি পর্যালোচনার তাগিদ দিয়েছে।

আপনার মতামত দিন