হোম / জাতীয় / বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে...
জাতীয়

বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬ | ০৬:০০ পূর্বাহ্ন
৫৪ বার পঠিত
ফন্ট:
শিক্ষার মান বৃদ্ধি ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানোর ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার মান বৃদ্ধি ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানোর ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সরকারের ১৮০দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে আমরা শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে সক্ষম হয়েছি।”

শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্যের প্রতি ইঙ্গিত করে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হওয়া শিক্ষার্থীরা মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অসাধারণ সাফল্য দেখাচ্ছে। তবে যে ভিত্তি থেকে তারা গড়ে উঠেছে, উপযুক্ত স্বীকৃতির অভাবে তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

বিশ্ববিদ্যালয়গুলোর মান বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক প্রখ্যাত গবেষক রয়েছেন, যারা অন্য দেশের উন্নয়নে নিজেদের জ্ঞান ঢেলে দিচ্ছেন। কিন্তু আমরা তাদের যথাযথ মূল্যায়ন ও কাজে লাগাতে পারছি না—যা আমাদের ব্যর্থতা। বর্তমান সরকার এখন এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+