হোম / জাতীয় / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহ...
জাতীয়

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ

ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট, ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায়।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায়। বৈধ হিসেবে ঘোষিত প্রার্থীরা ইচ্ছা করলে এ সময়ের মধ্যে আবেদন প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরই নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

পরবর্তীতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় বহাল থাকলে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংসদ সদস্যদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার পর তাঁরা ব্যালটে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই শুরু হবে গণনা। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা এবং প্রার্থীদের প্রাপ্ত ভোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এরপর প্রকাশ করা হবে ফলাফলের চূড়ান্ত গেজেট।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর এই নির্বাচনের উদ্যোগ নেয় ইসি।

এবারের নির্বাচনে রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বিএনপি সমর্থিত প্রার্থী। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

কর্নেল (অব.) অলি আহমদ: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে এলডিপির চেয়ারম্যান। তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।

গত রবিবার (১৬ আগস্ট) যাচাই-বাছাই শেষে ইসির পক্ষ থেকে এই দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+