হোম / জাতীয় / আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন
জাতীয়

আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

ডেস্ক রিপোর্ট
১৭ আগস্ট, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ন
৪৮ বার পঠিত
ফন্ট:
সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ বিষয়ে অগ্রগতি প্রসিকিউশনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। চিঠিটি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিপির কাছে পাঠানো হয়েছে।

২০১৩ সালের ৫মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় এই প্রথম কোনো পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন।

এর আগে গত ২৭ জুলাই একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই তালিকায় বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও সাংবাদিকের নাম রয়েছে। ট্রাইব্যুনাল পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং পর্যায়ক্রমে অন্যান্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+