হোম / জাতীয় / দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ.কে.এ...
জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট, ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনের নতুন দুই সদস্য (কমিশনার) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ৬(১) ধারা অনুযায়ী তাদের কমিশনার হিসেবে এবং ৫(১) ধারা অনুযায়ী বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী, দুদক চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপরিমাণ পদমর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। অন্যদিকে নবনিযুক্ত দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারকদের সমপরিমাণ পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+