হোম / শিক্ষা / এসএসসিতে খাতা পুনর্নিরীক্ষণের হিড়িক: রেকর্ড ১...
শিক্ষা

এসএসসিতে খাতা পুনর্নিরীক্ষণের হিড়িক: রেকর্ড ১৩ লাখ আবেদন

ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট, ২০২৬ | ০১:১৩ পূর্বাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় রেকর্ড ১৩ লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় রেকর্ড ১৩ লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। ফল পুনর্মূল্যায়নের এই অভূতপূর্ব ঢল শিক্ষা প্রশাসন ও বোর্ড কর্তৃপক্ষকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, জিপিএ-৫ বা ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ার পরও শিক্ষার্থীরা নম্বর বাড়ানোর আসায় আবেদন করছে, কারণ ভবিষ্যতের পড়াশোনায় নম্বর গুরুত্ব বহন করে। তবে বিপুল পরিমাণ উত্তরপত্র পুনর্মূল্যায়ন অত্যন্ত কষ্টসাধ্য হওয়ায় সরকার নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে। নতুন নীতিমালায় ঠিক কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের যোগ্য হবে, তা সুনির্দিষ্ট করে দেওয়া হবে। সোমবার বনানীর একটি হোটেলে 'কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬' অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত নম্বর গণনা, যোগফল ও ওএমআর শিটের ভুলত্রুটি—এই চারটি বিষয় খতিয়ে দেখা হতো; খাতা পুনরায় মূল্যায়ন করা হতো না। তবে এবার তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুরো খাতা নতুন করে মূল্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর প্রাপ্য নম্বর নিশ্চিত করতে রিভিউ কমিটি গঠন করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান জানান, গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অনলাইন আবেদন প্রক্রিয়া ১৭ আগস্ট রাত ১২টায় শেষ হয় এবং এতে ১৩ লাখের বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+