সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে পদত্যাগের বিষয়ে সরাসরি স্বীকার না করে অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘটলে সবাই জানতে পারবেন।
উল্লেখ্য, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তাঁর এই পদে বহাল থাকার কথা ছিল।

আপনার মতামত দিন