হোম / শিক্ষা / জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির দ্বিতীয়...
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির দ্বিতীয় ও শেষ রিলিজ স্লিপের আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট
১৮ আগস্ট, ২০২৬ | ০৩:৪৫ পূর্বাহ্ন
৯৪ বার পঠিত
ফন্ট:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা মেধা তালিকায় স্থান পাননি, স্থান পেয়েও ভর্তি হননি কিংবা ভর্তি বাতিল করেছেন, তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাবেন। তবে প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের পূর্বে কোনো পর্যায়ে ভর্তি হয়ে থাকলে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য আগামী ২০ আগস্টের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

আবেদন প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে ‘Applicant Login’ অপশন থেকে ‘Honours Login’-এ প্রবেশ করতে হবে।

নিজের Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৫টি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দিতে হবে না এবং এর জন্য কোনো ফি প্রদান করতে হবে না।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+