লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ‘বুরাক এয়ার’-এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, ফেরত আসা অভিবাসীদের একটি বড় অংশ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ, জিম্মি ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত দিন