হোম / জাতীয় / কলকাতা অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির মরদেহ বি...
জাতীয়

কলকাতা অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির মরদেহ বিনামূল্যে দেশে ফেরাবে সরকার

ডেস্ক রিপোর্ট
১৯ আগস্ট, ২০২৬ | ০৬:১৫ পূর্বাহ্ন
৪৪ বার পঠিত
ফন্ট:
ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, স্বজনরা চাইলে সরকারি ব্যবস্থাপনায় ও সম্পূর্ণ খরচে মরদেহগুলো বাংলাদেশে আনা হবে।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় পুলিশ সূত্রের বরাতে জানা যায়, উক্ত দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি। নিহতরা হলেন—সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের সন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি নাগরিক হলেন সাভারের আমিনবাজার বেগুনবাড়ির বাসিন্দা আহমেদ বাবু।

দুর্ঘটনার পর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে দ্রুত নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত অন্য ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+