হোম / জাতীয় / ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের জাতীয়...
জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
১৯ আগস্ট, ২০২৬ | ০৬:২২ পূর্বাহ্ন
৫৬ বার পঠিত
ফন্ট:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ব্যাপক জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ব্যাপক জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আগামী ২৬আগস্ট দেশে পালিত হবে পবিত্র এ দিনটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনটিতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, লাইটপোস্ট ও ট্রাফিক আইল্যান্ডে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তাইয়্যিবা’ লিখিত ব্যানারে সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি পালনে বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সকল বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করবে। একই সাথে ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কিরাত, হামদ-নাত, সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মহানবি (সা.)-এর জীবন, আদর্শ ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরে নানা কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দিবসটি ঘিরে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৩আগস্ট ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+