হোম / বিশ্ব / বিশ্ববাজারে তেলের বড় দরপতন
বিশ্ব

বিশ্ববাজারে তেলের বড় দরপতন

Super Admin
২৮ জুলাই, ২০২৬ | ০৩:৫৫ পূর্বাহ্ন
৬৬ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনা নিরসনের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনা নিরসনের আশায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই বাজারে বড় ধরনের এই পতন লক্ষ্য করা যায়। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৭ ডলার (১.৬৬ শতাংশ) কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৫ ডলার (১.৭৬ শতাংশ) কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ১৬ ডলারে। এর আগের সেশনেও উভয় ক্যাটাগরির তেলের দাম প্রায় ৮ শতাংশ কমেছিল।

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা স্থগিত করার পর থেকেই বাজারে তেলের দর কমতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে এবং একটি টেকসই সমাধানের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছরের কারাদণ্ড

আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর জানান, সামরিক উত্তেজনা কমার ইঙ্গিতে বিশ্ববাজারে স্বস্তি ফিরে এসেছে। এর ফলে লোহিত সাগরে সৌদি আরবসহ অন্যান্য তেল অবকাঠামোতে সম্ভাব্য হামলার ঝুঁকি সাময়িকভাবে হ্রাস পেয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখনও বেশ সংবেদনশীল।

এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত গত সপ্তাহে আরও হ্রাস পেয়ে থাকতে পারে। পাশাপাশি দীর্ঘস্থায়ী উত্তেজনার ফলে এশিয়ার বাজারে তেলের সার্বিক চাহিদা কমে যাওয়াকেও দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।

S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+